গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

আপলোড তারিখঃ 2025-08-13 ইং
গাংনীতে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া-ধলার মাঠে বজ্রপাতে জহুরুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জহুরুল তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের ভিটাপাড়ার হাসমত আলীর ছেলে এবং স্থানীয় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে জহুরুল মাঠে নিজ খেতের পাট কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় কৃষকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)