আলমডাঙ্গা ও দর্শনায় জামায়াতের সাংগঠনিক বৈঠক

আপলোড তারিখঃ 2025-08-13 ইং
আলমডাঙ্গা ও দর্শনায় জামায়াতের সাংগঠনিক বৈঠক ছবির ক্যাপশন:

বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার মাসিক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।


সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াতে ইসলাম যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তবে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করবে। একটি আদর্শ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ার লক্ষ্যে জামায়াত কাজ করে যাচ্ছে। তিনি পাড়া-মহল্লা ও গ্রাম পর্যায়ে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, যুব বিভাগের সভাপতি শেখ নুর মুহাম্মদ হুসাইন টিপু, আইনবিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা নায়েবে আমির ইউসুফ আলী মাস্টার, তারবিয়্যাত সেক্রেটারি বিলাল হোসাইন প্রমুখ।



সভায় গত জুলাই মাসের কার্যবিবরণী পাঠ করেন উপজেলা জামায়াতের অফিস সম্পাদক রফিকুল ইসলাম। আগস্ট মাসে আলমডাঙ্গা বিভিন্ন  ইউনিয়নে কর্মসূচি বাস্তবায়নে জনগণের মাঝে আরও সক্রিয়ভাবে কাজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মুহা. মামুন রেজা।


অপর দিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী দর্শনা থানা শাখার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় দর্শনা থানার সাংগঠনিক ও নির্বাচনী এই বৈঠকে প্রধান মেহমান ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। বিশেষ মেহমান ছিলেন জেলা তালিমুল কুরআন বিভাগের প্রধান মাওলানা মহিউদ্দিন। বৈঠকে সভাপতিত্ব করেন দর্শনা থানা আমির মাওলানা রেজাউল করিম। উপস্থিত ছিলেন দর্শনা থানার সেক্রেটারি, সহকারী সেক্রেটারিসহ থানা দায়িত্বশীল, পৌর আমির, বিভিন্ন ইউনিয়ন আমির ও সেক্রেটারিরা।


প্রধান অতিথি মাওলানা আজিজুর রহমান সাংগঠনিক বৈঠকে ইউনিয়ন ও পৌরসভার রিপোর্ট পর্যালোচনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা দেন। এসময় তিনি বলেন, ‘আমাদের পদচারণ হবে প্রত্যেকটা বাড়ি বাড়ি, দোকান, মাঠ-ময়দানে সব জায়গাতে। যাতে একটি ভোটারও না বলে যে জামায়াত নেতারা আমাদের কাছে আসেনি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)