চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে জেলা বিএনপির গণসংযোগে ব্যাপক সাড়া

ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে ভোটারদের দুয়ারে দুয়ারে বিএনপি

দলীয় মনোনয়ন যেই পাক, লক্ষ্য একটাই ধানের শীষের জয় : শরীফুজ্জামান

আপলোড তারিখঃ 2025-08-13 ইং
চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে জেলা বিএনপির গণসংযোগে ব্যাপক সাড়া ছবির ক্যাপশন:

আসন্ন ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জোরদার হয়েছে ধানের শীষের প্রচারণা। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে নেতা-কর্মীরা দিনরাত এক করে মাঠে কাজ করছেন। শহরের অলিগলি থেকে শুরু করে বড় বাজার, নিউ মার্কেটসহ জনবহুল এলাকায় চলছে টানা গণসংযোগ। এতে সাধারণ মানুষের মাঝে দেখা গেছে ব্যাপক সাড়া ও উচ্ছ্বাস।


গতকাল মঙ্গলবার সকাল থেকেই শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে একদল নেতা-কর্মী শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় গিয়ে হাত মেলান, খোঁজখবর নেন, এবং ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। প্রচারণার সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।


গণসংযোগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে আমরা প্রতিনিয়ত গণসংযোগ করছি। ধানের শীষের পক্ষে মনোনয়ন যাকেই দেওয়া হোক না কেন, আমাদের লক্ষ্য একটাই- প্রতিটি ভোট যেন ধানের শীষেই হয়। এ জন্য আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি। প্রতিটি ভোটারের দরজায় গিয়ে সরাসরি যোগাযোগ করব, যাতে কেউ বলতে না পারে, বিএনপি ভোট চাইতে আসেনি।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই এই প্রচারণা শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত রাখতে। এ জন্য সবাই দোয়া করবেন।’


গণসংযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, সহসভাপতি তরিকুল ইসলাম সোহেল, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশরসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


প্রচারণা চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শরীফুজ্জামান শরীফের সঙ্গে কথা বলেন এবং আগামী নির্বাচনে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন। দলীয় সূত্র জানায়, ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে গ্রাম ও শহরে সমান তালে গণসংযোগ চালানো হবে। লক্ষ্য- প্রতিটি ভোটারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে ধানের শীষের পক্ষে জনমত সুদৃঢ় করা। বিএনপির এই ধারাবাহিক প্রচারণা চুয়াডাঙ্গা জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দলটির নেতারা বিশ্বাস করেন, এই কর্মসূচি মাঠপর্যায়ে দলের অবস্থান আরও শক্তিশালী করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)