চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

নৈতিকতা ও দেশপ্রেমিক চরিত্র গঠনে শিক্ষার্থীদের প্রতি আহ্বান

আপলোড তারিখঃ 2025-08-13 ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির ছবির ক্যাপশন:

মেহেরপুরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার পৃথকভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।


চুয়াডাঙ্গা:
শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারকে ছাত্রসমাজ যেভাবে রাস্তায় নেমে প্রতিরোধ করেছে এবং অবশেষে দেশত্যাগে বাধ্য করেছে, তা বাংলাদেশের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি মাসাল পাওয়ার দিয়ে রাজনীতি করা হয়, তবে তার পরিণতিও হবে আজকের ফ্যাসিস্ট সরকারের মতো করুণ ও লজ্জাজনক। তিনি আরও বলেন, ‘আমরা এমন একদল তরুণ তৈরি করতে চাই, যারা হবে সৎ, দক্ষ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন- যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে এবং বিশ্ব দরবারে দেশের মর্যাদা উজ্জ্বল করবে। শুধু মেধাবী হওয়ায় যথেষ্ঠ নয়, হতে হবে দেশপ্রেমিক ও নৈতিকভাবে আদর্শ মানুষ। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও ন্যায়ের প্রতি অবিচল অবস্থান, এই গুণগুলো নিজেদের মধ্যে ধারণ করতে হবে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা শহরের চেম্বার ভবনের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এসএসসি-২০২৫ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি সাগর আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আমির অ্যাডভোকেট রুহুল আমিন। তিনি বলেন, ‘বাংলাদেশে গোল্ডেন এ প্লাস পাওয়া অনেক শিক্ষার্থী পরবর্তীতে দক্ষ চিকিৎসক ও প্রকৌশলী হয়েছেন, কিন্তু নৈতিকতার অভাব সমাজে বড় ক্ষতি ডেকে আনছে। জ্ঞান থাকা সত্ত্বেও কেউ যদি রোগীকে অযথা পরীক্ষা করান বা নিম্নমানের উপকরণ ব্যবহার করেন, তবে তা কেবল পেশাগত অবক্ষয় নয়, নৈতিক দেউলিয়াত্বের পরিচায়ক। এই নৈতিকতা অর্জনের জন্য আমাদের কুরআন পড়তে, জানতে ও বুঝতে হবে।’

বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় পরিষদ সদস্য ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুব হোসেন মিলন। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

অতিথিদের আলোচনার পর কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন আয়োজকরা। জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, জেলা প্রচার সম্পাদক বায়েজিদ বোস্তামী, জেলা সাহিত্য সম্পাদক আবু রায়হান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সভাপতি পারভেজ আলমসহ অন্যান্য থানা দায়িত্বশীলবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন  ইসলামী ছাত্রশিবিরের চুয়াডাঙ্গা জেলা সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম।

মেহেরপুর:
মেহেরপুরে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় পৌর কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রশিবিরের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্র-অধিকার সম্পাদক আমিরুল ইসলাম। জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইদুর ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা তাজউদ্দিন খান। ‎বিশেষ অতিথি ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ নজরুল কবীর, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মেহেরপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আল-আমিন বকুল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জেলা জামারাতের সেক্রেটারি ইকবাল হোসেন এবং জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও পৌর আমির সোহেল রানা ডলার। ‎এছাড়া উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, পৌর শিবির সভাপতি আবু রায়হান, সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি কামরুল ইসলাম নাহিদ, মুজিবনগর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু তালহাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। ‎এসময় ইসলামী সংগীত ও নাটক পরিবেশন করা হয় এবং শেষে শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)