আলমডাঙ্গায় অস্ত্র ও চুরি মামলায় ১০ আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-08-12 ইং
আলমডাঙ্গায় অস্ত্র ও চুরি মামলায় ১০ আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও চুরি মামলায় ১০ জন আসামি গ্রেপ্তার হয়েছেন। গত রোববার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার রেজাউল হকের ছেলে সোহেল (২৪), উপজেলার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ স্টেশনপাড়ার খলিল হোসেনের ছেলে ইমন আলী (১৯), আলমডাঙ্গা কোটপাড়ার আশরাফুল হকের ছেলে লাল মিয়া (২৭), পৌর এলাকার স্টেশনপাড়ার রেজাউল ইসলামের ছেলে রুবেল হোসেন (৩২), মাদ্রাসাপাড়ার গনেশ মজুমদারের ছেলে সঞ্জয় মজুমদার (৩০), থানাপাড়ার মৃত আকমল হোসেনের ছেলে সাদ্দাম মোল্লা (২৪), পৌর এলাকার আমিতো সানোয়ার হোসেনের ছেলে জামিরুল ইসলাম (২৮), রাধিকা গঞ্জ ফকিরপাড়ার মৃত আবদুল হাশেমের ছেলে মমতাজ আলী (৩২), গোপীনাথপুর গ্রামের মাহাতাব আলীর ছেলে ফিরোজ হোসেন (৩০), উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জিয়ার আলীর ছেলে নাসিম (২৭)।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার দশ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)