ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে আলমসাধু চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে চোর চক্র তার বাড়িতে ঢুকে নতুন আলমসাধুটি চুরি করে নিয়ে যায়। জানা গেছে,আলমডাঙ্গার ফরিদপুর গ্রামের মোল্লাপাড়ার আইনদ্দীনের ছেলে রানা ২/৩ দিন আগে একটি নতুন আলমসাধু কিনে আনে। চোর চক্র আলমসাধুটি গত সোমবার গভীর রাতে তার বাড়ি থেকে আলমসাধুটি চুরি করে নিয়ে যায়। দরিদ্র রানা অনেক কস্টে আলমসাধুটি ঋণ নিয়ে আলমসাধুটি কিনে বাড়িতে আনার পর চুরি হয়ে যাওয়াই সে দিশেহারা হয়ে পড়েছে।
