সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

আপলোড তারিখঃ 2025-08-12 ইং
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ছবির ক্যাপশন:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে টেলিভিশন সাংবাদিক ফোরাম। এতে একাত্বতা ঘোষণা করে ঝিনাইদহ জেলা বিএনপি, দোকান মালিক সমিতি, সামাজিক ঐক্য জোট ও মানবাধিকার সংগঠন আমাসুফ। কর্মসূচিতে ব্যানার-ফেস্টুন নিয়ে  জেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।


ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আরটিভির জেলা প্রতিনিধি শিপুল জামান, সাধারণ সম্পাদক একাত্তর টিভির জেলা প্রতিনিধি রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ সময় টিভির জেলা প্রতিনিধি সোহাগ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি বিমল কুমার সাহা, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দেশরুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এম রবিউল ইসনলাম রবি, রিপোর্টার ইউনিটির সভাপতি এম এম কবির, জেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মানবাধিকার বাস্তবায়ন কমিটির মুখপাত্র আমিনুর রহমান টুকু, সাংস্কৃতি কর্মী শাহিনুর ইসলাম লিটন, কাউস গোরকীসহ অন্যান্যরা বক্তব্য দেন।


সে সময় বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর ভয়াবহ আঘাত। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করতে হবে। যাতে ভবিষ্যতে আর কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। একই সঙ্গে সারা দেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)