দর্শনা-চুয়াডাঙ্গা সড়ক যেন মরণফাঁদ, গর্তে গর্তে যানবাহন বিপর্যস্ত

ভাঙাচোরা রাস্তা, দুর্ভোগে দর্শনা-জীবননগরের মানুষ

আপলোড তারিখঃ 2025-08-12 ইং
দর্শনা-চুয়াডাঙ্গা সড়ক যেন মরণফাঁদ, গর্তে গর্তে যানবাহন বিপর্যস্ত ছবির ক্যাপশন:

দর্শনা থেকে চুয়াডাঙ্গা জেলা শহর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে। বিশেষ করে দর্শনা থেকে লোকনাথপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়কের পরিস্থিতি এতটাই নাজুক যে প্রতিদিন হাজারো মানুষকে সীমাহীন ভোগান্তির মধ্যদিয়ে চলাচল করতে হচ্ছে। এই সড়কটি দিয়ে দর্শনা, জীবননগরসহ আশপাশের এলাকার মানুষ যাতায়াত করেন। এটি দর্শনা স্থলবন্দর, স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান, কৃষি বাজার এবং শিল্প-কারখানার সাথে সংযোগ স্থাপনের অন্যতম প্রধান পথ। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হয়েছে।


বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে যানবাহন চলাচল একপ্রকার অসম্ভব হয়ে পড়ছে। এর ফলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ও যাত্রী ভোগান্তি। লোকনাথপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘এই রাস্তাটিই আমাদের একমাত্র ভরসা। প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, রোগী, কৃষক, শ্রমিক, সবাই এই সড়ক দিয়ে যাতায়াত করেন। কিন্তু এর অবস্থা এতই খারাপ যে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
একইসঙ্গে অনেকে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর উদাসীনতাকে দায়ী করেছেন। স্থানীয় এক ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, বারবার দরখাস্ত করার পরেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বরং বরাদ্দ এলেও দুর্নীতির কারণে কাজ ঠিকভাবে হয় না। শুধু কাগজে-কলমে দেখানো হয় উন্নয়নের গল্প।


চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘রাস্তার সমস্যাটি আমাদের নজরে আছে। তবে বাজেটে বরাদ্দের সংকট এবং কিছু প্রশাসনিক জটিলতার কারণে নির্ধারিত সময়ে সংস্কারকাজ শুরু করা সম্ভব হয়নি। নতুন অর্থবছরের প্রকল্প তালিকায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব দ্রুতই সংস্কারকাজ শুরু হবে বলে আশা করছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)