দামুড়হুদায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির স্মরণ সভা ও দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2025-08-12 ইং
দামুড়হুদায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতির স্মরণ সভা ও দোয়া মাহফিল ছবির ক্যাপশন:

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি আ.স.ম দুদু ইসলাম ও সহসভাপতি রফিকুল ইসলাম এবং আ. সালামের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে দামুড়হুদা উপজেলা শাখা বিসিডিএস-এর আয়োজনে দামুড়হুদা অডিটরিয়াম হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা বিসিডিএস-এর জেলা শাখার সিনিয়র সহসভাপতি আবু সাদিকুজ্জামান রঞ্জু। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বিসিডিএস শাখার সভাপতি আকবর আলী আকু, দর্শনা বিসিডিএস শাখার সভাপতি তরিকুল ইসলাম জুয়েল, সিনিয়র সহসভাপতি ফজলুল হক, দামুড়হুদা বিসিডিএস ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বাচ্চু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজালাল বাবু, দামুড়হুদা ফারিয়া সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আবু সাঈদ, বিসিডিএস সাংগঠনিক সম্পাদক নওশাদুল ইসলাম, কোষাধ্যক্ষ সলিমুল্লাহ, দপ্তর সম্পাদক আজমল হক মিঠুসহ দামুড়হুদা বিসিডিএস-এর সদস্য ও মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।


অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের ইমাম মুফতি মামুনুর  রশিদ। অনুষ্ঠান শেষে মরহুম আ স ম দুদু ইসলামের পরিবারের নিকট শোক স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিসিডিএস-এর যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান রতন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)