জীবননগর ও মহেশপুর সীমান্তে ফেনসিডিল, মদ, গাঁজা ও ভায়াগ্রা উদ্ধার

আপলোড তারিখঃ 2025-08-12 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে ফেনসিডিল, মদ, গাঁজা ও ভায়াগ্রা উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুরে অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল, মদ, গাঁজা ও ভায়াগ্রা উদ্ধার করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জানা গেছে, গত রোববার ও গতকাল সোমবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) বিভিন্ন বিওপির সদস্যরা পৃথক মাদকবিরোধী অভিযান চালান। এর মধ্যে গত রোববার রাত ১১টা ২০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হালদারপাড়া গ্রামের পাশে মো. মোকসেদুলের সেগুন বাগানে হাবিলদার মো. মনির হোসেনের নেতৃত্বে আসামীবিহীন ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হালদারপাড়া গ্রামের পাশে মো. মনিরের আমবাগানে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।


এদিকে, গতকাল সোমবার রাত ১২টা ২০ মিনিটে যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কানাইডাঙ্গা গ্রামের মাঠ থেকে হাবিলদার মো. কামরুজ্জামানের নেতৃত্বে ৩১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে বেলা ২টায় মাধবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মাধবখালী গ্রামের মাঠে হাবিলদার মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে ৪৪ বোতল ভারতীয় মদ ও ২০০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)