মুজিবনগরে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2025-08-12 ইং
মুজিবনগরে পানিতে ডুবে ২ বছর বয়সী শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস খ্রিষ্টান পাড়ায় পানিতে ডুবে দূর্জয় (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দূর্জয় একই গ্রামের সুরজয় মন্ডলের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বেলা দেড়টার দিকে দূর্জয় খেলতে খেলতে বাড়ির পাশের একটি গর্তে পড়ে যায়। তখন আশপাশে কেউ উপস্থিত না থাকায় শিশুটির পড়ে যাওয়ার বিষয়টি সঙ্গে সঙ্গে কারও নজরে আসেনি। কিছু সময় পর সমবয়সী শিশু ও এলাকাবাসীর চোখে পড়লে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। শিশু দূর্জয়ের অকাল মৃত্যুতে তার পরিবারে ও পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। সকলে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)