ছবির ক্যাপশন:
আমি কথা দিতে আসিনি, উন্নয়ন করতে এসেছি বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমির রুহুল আমিন। গতকাল সোমবার রাত ৯টায় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর গ্রামের চৌধুরী পাড়ায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। হাউলী ইউনিয়ন আমির মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির আজিজুর রহমান, উপজেলা আমির নায়েব আলী ও উপজেলা সেক্রেটারি আবেদ-উদ-দৌলা টিটন।
প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, আমরা সবসময় বঞ্চিত মানুষের পাশে আছি। আমরা ক্ষমতায় না থাকলেও সবসময় মানুষের জন্য কাজ করতে চাই। ক্ষমতায় গেলে ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মানুষের অধিকার মানুষের কাছে পৌঁছে দেব। বিগত স্বৈরাচারীর দোসররা রাস্তা করতে গিয়ে পাথরের বদলে ইটের খোয়া দিয়েছে, বালির বদলে মাটি দিয়েছে, পিচের বদলে চিটাগুড় অথবা পুড়া মবিল ব্যবহার করেছে, কোনো বিল্ডিং করতে গিয়ে রডের বদলে বাঁশ দিয়েছে, এই হলো তাদের উন্নতি। স্বৈরাচার পালিয়েছে, এখন আপনারা দেখে শুনে বুঝে ভোট দিবেন। আমরা জামায়াতে ইসলামী করি, আমরা যদি ক্ষমতায় যায়, আপনার সন্তানের চাকরির নিশ্চয়তা দিচ্ছি, ঘুষ লাগবে না, সামাজিক কাজে কোনো দুর্নীতি থাকবে না ইনশাআল্লাহ। তাই আপনারা আমাদের ভোট দিবেন, শুনেছেন সবার মুখে এখন একই কথা- ‘সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ।’
এসময় উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি আবুল বাশার রফিকুল ইসলাম, জিয়া যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, হাউলি ইউনিয়ন সেক্রেটারি আব্দুল গাফফার, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম টিক্কা, যুব বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন, থানা যুব প্রচার সম্পাদক ইকরাম, উলামা বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাত, শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি নুর হাকিম, হাউলী ইউনিয়ন শিবির সভাপতি মাহফুজুর রহমান, সেক্রেটারি মাহফুজ রিওন প্রমুখ। এর আগে হাউলী ইউনিয়নের, ১, ২, ৩ ও ৫ ওয়ার্ডের বড় দুধপাতিলা, ছোট দুধপাতিলা ও জয়রামপুর গ্রামে গণসংযোগ ও জয়রামপুর ইউনিয় কার্যালয়ে দায়িত্ব সমাবেশ করেন।
