কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনের তারের বেড়াটি হঠাৎ উধাও!

আপলোড তারিখঃ 2025-08-12 ইং
কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনের তারের বেড়াটি হঠাৎ উধাও! ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার সদরে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনের তারের বেড়াটি হঠাৎ উধাও হয়ে গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে গোপনীয় সূত্রে বলছে, তারের বেড়াটি সরিয়ে ফেলাা হয়েছে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের সামনের বাউন্ডারির, চারিপাশের দীর্ঘদিন ধরে তারের বেড়া দিয়ে পরিষদটি ঘিরে রাখা হয়েছিল। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান প্রতিবেদককে বলেন, ‘তিন দিন ধরে আমি মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদে দায়িত্ব রয়েছি। যার কারণে কুতুবপুর ইউনিয়ন পরিষদে যাওয়া হয়নি।’ তবে প্রতিবেদকের প্রশ্নে জবাবে ইউনিয়নের সচিব জিয়াউর রহমান বলেন, ‘এই বিষয়ে আমার জানা নেই। তবে আমি বিষয়টি খোঁজ নিচ্ছি। এই বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেনের সাথে প্রতিবেদকের যোগাযোগ করা সম্ভব হয়নি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)