চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, পিতা-পুত্র গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-08-12 ইং
চুয়াডাঙ্গায় স্কুলছাত্রীকে ‘ধর্ষণ’, পিতা-পুত্র গ্রেপ্তার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ১২ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল সোমবার তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের লিখন জোয়ার্দ্দার (১৯) ও তার পিতা স্বপন জোয়ার্দার (৪৫)।


অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকাল ৬টায় ওই স্কুলছাত্রী শ্যামল স্যারের কাছে প্রাইভেট পড়তে যাওয়ার জন্যে বাড়ি থেকে বের হন। পথেন মধ্যে বনবিভাগের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা লিখন জোয়ার্দার ও তার পিতাসহ আরও কয়েকজন মিলে ওই স্কুলছাত্রীর মুখ চেপে ধরে ইজিবাইকে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেন। ওই স্কুল ছাত্রীর পিতা আরও অভিযোগ করেন, লিখনের পিতা গেটের সামনে দাঁড়িয়ে থেকে থেকে ছেলেকে বলেন, “দরজা আটকে ওকে ধর্ষণ কর, যাতে ওর অন্য জায়গায় বিয়ে না হয়।” পরে ওই স্কুলছাত্রী বাড়ি ফিরতে দেরি হচ্ছে দেখে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন, এক পর্যায়ে ধর্ষণকারী লিখনের নানির বাড়ি মাগুরা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। তিনি আরও অভিযোগ করেন, মানসম্মানের ভয়ে তিনি কাউকে কিছু জানননি, পরে পরিবারের লোকজনের পরামর্শে সদর থানায় অভিযোগ দায়ের করেন।


ধর্ষণের বিষয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছেন। তিনি আরও বলেন, ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)