চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির কুশল বিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ

বিএনপি কেবল দল নয়, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন

আপলোড তারিখঃ 2025-08-11 ইং
চুয়াডাঙ্গার মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির কুশল বিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে কুশল বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায়  মাখালডাঙ্গা হাইস্কুল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরগনী সামদানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। 


তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছে এবং ভবিষ্যতেও করবে। আমরা বিশ্বাস করি, একটি দেশের উন্নয়ন ও গণতন্ত্র কেবল তখনই সম্ভব, যখন সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, যেখানে জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে। কিন্তু দুঃখের বিষয়, দীর্ঘদিন ধরে দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে।’


শরীফুজ্জামান আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দলের প্রতিটি কর্মীকে জনগণের কাছে যেতে হবে, তাদের দুঃখ-দুর্দশা শুনতে হবে, পাশে দাঁড়াতে হবে। কারণ বিএনপি কেবল রাজনৈতিক দল নয়, এটি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্য থেকে মুক্তি মিলবে।’


সভায় উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘মাখালডাঙ্গা ইউনিয়নের নেতা-কর্মীরা সবসময় সাহসিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। আগামী দিনের আন্দোলন ও সংগ্রামে এই ইউনিয়ন হবে উদাহরণ। দল ও জনগণের জন্য আপনাদের ত্যাগ বৃথা যাবে না। আসুন, আমরা সবাই মিলেমিশে, শৃঙ্খলা ও সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে কাজ করি।’ শেষে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান এবং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজু, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড. এম এম শাহজাহান মুকুল, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মণ্টু, জেলা জজকোর্ট-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. মারুফ সারোয়ার বাবু, জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাড. আ স ম আব্দুর রউফ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, সেলিম জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক তরিকুল আলম জোয়ার্দার বিলু, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সহসভাপতি ইকরামুল হক ইকরা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক মাহাবুব হক।


মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটনের সঞ্চালনয় আরও উপস্থিত ছিলেন জেলা মৎসজীবী দলের সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক বকুল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান, সদর উপজেলা ওলামা দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্যসচিব শরীফুজ্জামান সুমন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাইদুর, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুবদল নেতা শেলু, মনসুর, সুইট প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)