মালয়েশিয়ায় টাকা নিয়ে দ্বন্দ্বে খুন চুয়াডাঙ্গার যুবক

এক মাস পর দেশে ফিরল ইকরামুলের লাশ, গ্রামজুড়ে শোকের মাতম

আপলোড তারিখঃ 2025-08-11 ইং
মালয়েশিয়ায় টাকা নিয়ে দ্বন্দ্বে খুন চুয়াডাঙ্গার যুবক ছবির ক্যাপশন:

মালয়েশিয়াতে টাকা নিয়ে ইন্দোনেশিয়ান কনট্রাক্টরের সাথে দ্বন্দ্বে বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার এক মাস পর দেশে এলো ওই যুবকের লাশ। এতে গ্রামজুড়ে চলছে শোকের মাতম। জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের কুমিল্লাপাড়ার আব্দুর রহিমের ছেলে ইকরামুল হক (২২) দেড় বছর আগে শ্রমিক ভিসায় মালয়েশিয়াতে যান। সেখানে এক ইন্দোনেশিয়ান কনট্রাক্টরের অধীনে রং মিস্ত্রির কাজ করতেন তিনি। ইকরামুলের কাজের টাকা তাকে না দিয়ে ইন্দোনেশিয়ান কনট্রাক্টর ওই টাকা নিজের কাছেই রেখে দিতেন। এ নিয়ে ইকরামুলের সাথে দ্বন্দ্ব শুরু হয়।


গত ১০জুলাই একটি নির্মাণাধীন ২০ তলা ভবনের কাজের সাইটে নিয়ে অভিযুক্ত ইন্দোনেশিয়ান কনট্রাক্টর ও তার সাথে থাকা বাংলাদেশি ও ইন্দোশিয়ান ৭ ঘাতক ইকরামুলককে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় মালয়েশিয়া পুলিশ অভিযুক্ত ইন্দোনেশিয়ান কনট্রাক্টরসহ সাতজনকে আটক করে। সেখানে অবস্থানরত ছোটশলুয়া গ্রামে একাধিক প্রবাসী বিষয়টি নিশ্চিত করে।


এ বিষয়ে নিহত ইকরামুলের ভাই সিঙ্গাপুর প্রবাসী আলামিন হোসেন বলেন, ‘ভাইকে হত্যা করা হয়েছে, এমন সংবাদ পেয়ে সিঙ্গাপুর থেকে আমি মালয়েশিয়াতে যায়। সেখানে অন্যান্য প্রবাসী ও মালয়েশিয়া পুলিশের সাথে কথা বলি। পুলিশ জানায়, ঘাতকরা আমার ভাইকে লোহা জাতীয় বস্তু দিয়ে বুকে ও মাথায় আঘাত করে হত্যা করে। মূলত কাজের টাকা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল।’


এদিকে, গত শনিবার রাত ১১টার ফ্লাইটে নিহত ইকরামুলেরলাশ বাংলাদেশে এসে পৌঁছায়। গতকাল রোববার বেলা দুইটায় তার লাশ নিজ বাড়িতে এসে পৌঁছালে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহত ইকরামুলকে এক নজর দেখতে গ্রামের শতশত নারী-পুরুষ তাদের বাড়িতে আসে।


ইকরামুলের পিতা আব্দুর রহিম বলেন, ‘আমার ছেলের সাথে ইন্দোনেশিয়ান কনট্রাক্টরের টাকা দিয়ে দ্বন্দ্ব হয়েছিল। তার জেরে আমার ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সেখানকার পুলিশ মোট ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে ৬ জনকে ছেড়ে দিয়ে বাকি ৬ জনকে আটক করেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’ অন্যদিকে গতকালই বিকাল সাড়ে তিনটায় গ্রাম্য কবরস্থানে ইকরামুলের লাশ দাফন করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)