ঝিনাইদহে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাখা উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-08-11 ইং
ঝিনাইদহে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শাখা উদ্বোধন ছবির ক্যাপশন:

ঝিনাইদহে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা সড়কের ফারহান প্যালেসের তৃতীয় তলায় উদ্বোধন করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম।


উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের শাখা ব্যবস্থাপক, স্থানীয় গণ্যমান্য ব্যবসায়ী, সাংবাদিক এবং কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও আস্থা লাইফ ইন্স্যুরেন্সের ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার, ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ও গ্রাহকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম বলেন, বীমা খাতে আস্থা লাইফের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, ঝিনাইদহের মানুষের কাছে নির্ভরযোগ্য ও আধুনিক বীমা সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।


অনুষ্ঠানে আগত গ্রাহক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা আশা প্রকাশ করেন। ঝিনাইদহ শাখায় আস্থা লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত একটি নিরাপদ ও আস্থার পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। এর মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং জীবনযাত্রার মান উন্নয়নে এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)