মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2025-08-11 ইং
মেহেরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। ‎সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. আবদুল্লাহ আল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. সাহারিয়া শায়লা জাহান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসেন এবং মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।


‎ এছাড়াও সভায় অংশ নেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামসুল আলম, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, পিপি সাইদুর রাজ্জাক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুল ইসলাম, জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিমা খাতুন, জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আমিনুল ইসলাম, কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মেহেরপুর সদর উপজেলা সভাপতি শফিকুল ইসলাম মিন্টু এবং পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)