ছবির ক্যাপশন:
মেহেরপুরের পুলিশ লাইন পাড়া মসজিদের মোয়াজ্জেম গিয়াস উদ্দিন খন্দকার (ইনু) পল্লী বিদ্যুতের একটি পোল চাপায় মারা গেছেন। গতকাল রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে পল্লী বিদ্যুতের পোলের কাজ করার সময় এই ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন খন্দকার পুলিশ লাইন পাড়ার মৃত জামাল উদ্দিন খন্দকারের ছেলে। মসজিদের মোয়াজ্জেমের পাশাপাশি তিনি পল্লী বিদ্যুতের পোলের কাজের সাথে যুক্ত ছিলেন। স্থানীয়রা জানান, সড়কের তেলপাম্পের সামনে পল্লী বিদ্যুতের পোল তোলার কাজ চলাকালীন হঠাৎ একটি পোল গিয়াস উদ্দিনের ঘাড় ও বুকের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
