আলমডাঙ্গায় দেশীয় অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-08-11 ইং
আলমডাঙ্গায় দেশীয় অস্ত্র ও মাদকসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা-পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি অস্ত্র ও মাদকদ্রব্যসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবক হলেন- জেহালা ইউনিয়নের গড়গড়ি গ্রামের গোলাম খানের ছেলে হাসান খান (৩৬)। জানা গেছে, গত শনিবার দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই আলমগীর কবীর ও মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা গড়গড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে তৌফিক ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে হাসান খানকে একটি কালো ছাতার ভেতরে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্র (ছোরা), ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, একটি স্মার্টফোন ও মাদক বিক্রির ৫ হাজার ১৩০ টাকাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলমডাঙ্গা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)