জীবননগরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে জামায়াত আমির রুহুল আমিন

জনগণের ভাগ্যে পরিবর্তনে সৎ শাসনের বিকল্প নেই

আপলোড তারিখঃ 2025-08-11 ইং
জীবননগরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে জামায়াত আমির রুহুল আমিন ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলা আমির রুহুল আমিন বলেছেন,  জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য সৎ শাসনের বিকল্প নেই। গতকাল রোববার বিকেল পাঁচটায় রায়পুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আমির হামজার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান ও উপজেলা নায়েবে আমির হাফেজ বেলাল হুসাইন।


পথসভায় রুহুল আমিন বলেন, ‘আমরা একটি কল্যাণমূলক সমাজ কায়েম করতে চায়। যেখানে কেউ ক্ষুধার্ত থাকবে না, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, যেখানে চাকরির জন্য টাকার বস্তা লাগবে না, কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, কেউ বস্ত্রহীন থাকবে না। এমন একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি। আমরা রাজনীতি করতে চায়, নিজের জন্য নয়, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য।’


এরপর সন্ধ্যা সাড়ে সাতটায় আন্দুলবাড়ীয়া বাজারে গণসংযোগ করেন তিনি। এময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম,  মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের আইটি বিভাগের পরিচালক হারুন অর রশিদ ও জীবননগর যূব বিভাগের সভাপতি আরিফুল ইসলাম জোয়ার্দ্দার। এছাড়াও তিনি আন্দুলবাড়ীয়া  ইউনিয়ন কর্মপরিষদ ও জীবননগর থানা থানা দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)