ছবির ক্যাপশন:
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া এলাকায় র্যাব-১২, সিপিসি-৩ এর অভিযানে একটি অবৈধ সচল ওয়ান শুটার গান ও একটি লীডবল কার্তুজ উদ্ধার করা হয়েছে। র্যাব সূত্রে জানা যায়, র্যাব-১২ এর অধিনায়কের দিকনির্দেশনায় গতকাল রোববার বেলা ১টা ৪৫ মিনিটের দিকে সিপিসি-৩ মেহেরপুর কোম্পানির একটি চৌকস অভিযানিক দল মটমুড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় পরিত্যক্ত অবস্থায় দেশীয় প্রযুক্তিতে তৈরি লোহার একটি ওয়ান শুটার গান ও একটি লীডবল কার্তুজ উদ্ধার করা হয়। র্যাব জানায়, অভিযানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-১২ জানিয়েছে।
