ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলা ও পৌর কৃষক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের আহ্বায়ক জামাল সাদিক পিণ্টুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, ‘বাংলাদেশের কৃষকরা এই দেশের মেরুদণ্ড। অথচ আজ তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, উৎপাদন খরচ মেটাতেই হিমশিম খাচ্ছেন। কৃষকদের স্বার্থ রক্ষায় এবং গ্রামীণ অর্থনীতি চাঙা করতে হলে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক সরকার প্রয়োজন। বিএনপি কৃষকের অধিকার ও ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। আমরা চাই, কৃষি হবে লাভজনক খাত, কৃষকের ঘরে থাকবে সমৃদ্ধি, এবং দেশের খাদ্য নিরাপত্তা হবে সুদৃঢ়।’
শরীফুজ্জামান আরও বলেন, ‘জাতীয়তাবাদী কৃষক দলকে সংগঠিত করে গ্রাম-গঞ্জে কৃষকদের পাশে দাঁড়াতে হবে। কৃষি উপকরণের দাম কমানো, সেচের সহজলভ্যতা নিশ্চিত করা, কৃষি ঋণপ্রাপ্তি সহজ করা- এসব আমাদের নীতিগত অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, কৃষকের কল্যাণই দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের মূল চাবিকাঠি।’
সভায় প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর্জা ফরিদুল ইসলাম শিপলু ও সফিকুল ইসলাম পিটু। এছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোবারক হোসেন ও জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম।
আলমডাঙ্গা উপজেলা কৃষক দলের সদস্যসচিব ডা. ইদ্রিস আলীর সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর কৃষক দলের আহ্বায়ক জহুরুল ইসলাম মামুন, সদস্যসচিব সুইট হোসেনসহ আলমডাঙ্গা উপজেলার ১৫টি ইউনিয়ন ও আলমডাঙ্গা পৌর কৃষক দলের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
