চুরির অভিযোগে গাংনী হাসপাতাল থেকে দুই নারী আটক

আপলোড তারিখঃ 2025-08-10 ইং
চুরির অভিযোগে গাংনী হাসপাতাল থেকে দুই নারী আটক ছবির ক্যাপশন:

টাকা চুরির অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। গতকাল শনিবার সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনাটি ঘটে। আটক ওই দুই নারী হলেন- জামালপুর জেলার ইসলামপুরের হিরার স্ত্রী জমেলা (২৫) ও একই এলাকার আক্কাছের স্ত্রী জান্নাতি (৩৫)।


ভুক্তভোগী আড়পাড়া গ্রামের আলেয়া খাতুন জানান, তিনিসহ কয়েকজন ডাক্তার দেখানোর জন্য টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ান। এসময় ওই দুই নারীসহ ৫ জন তাদের ঘিরে ধরে চুপিসারে ভেনেটি ব্যাগ থেকে টাকা চুরি করে পাচার করে। টের পেয়ে দুজনকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি টিম হাসপাতালে এসে দুজনকে আটক করে থানায় নিয়ে যান।


গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, চুরির ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছিল। চোর আটক করে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)