ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মজিবুল হক মালিক মজুর আত্মার মাগফিরাত কামনায় আজ রোববার বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়াস্থ এহসানুল হক মালিকের গ্যারেজে এ দোয়া মাহফিলের আয়োজন করেছে মরহুমের পরিবার। পরিবারের সদস্যরা জানান, মরহুমের বিদেহী আত্মার শান্তি, মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস লাভের জন্য দোয়া মাহফিলে দলীয় সহকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মজিবুল হক মালিক মজু পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান। ওই দিন বিকেলে জানাজা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।
