চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে প্রায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ

আপলোড তারিখঃ 2025-08-09 ইং
চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে প্রায় ৯ কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম ওজনের ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার (৯ আগস্ট) ভোরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।


৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। তার দিকনির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার ও সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র টহলদল ভোরে ঈশাড়ার মোড় এলাকায় এম্বুশ করে।


এসময় মোটরসাইকেলযোগে দুইজন সন্দেহভাজন সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সিগন্যাল দেয়। তারা না থেমে মোটরসাইকেল ফেলে পাটক্ষেতে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি জব্দ করে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকানো ৮ কেজি  ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রুপা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় সাধারণ ডায়েরি করেছেন। উদ্ধারকৃত রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)