হরিণাকুণ্ডুতে বাল্যবিয়ের অপরাধে কনের পিতাকে জরিমানা

আপলোড তারিখঃ 2025-08-08 ইং
হরিণাকুণ্ডুতে বাল্যবিয়ের অপরাধে কনের পিতাকে জরিমানা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাল্যবিবাহের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলসী ইউনিয়নের একজনকে ১০ হাজার টাকা জরিমানা এবং রঘুনাথপুর ইউনিয়নের আরেকজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফলসী গ্রামে বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ-জামান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।


নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ-জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফলসী গ্রামের ইবাদতের কন্যা জান্নাতুলের পিতা ইবাদতকে বাল্যবিবাহের দায়ে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে পাত্রীর ১৮ বছর না হওয়ায় পরিবার মুচলেকা দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি.এম তারিক-উজ-জামানের কাছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)