জীবননগর ও দর্শনায় মানববন্ধন

গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে

আপলোড তারিখঃ 2025-08-08 ইং
জীবননগর ও দর্শনায় মানববন্ধন ছবির ক্যাপশন:

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে জীবননগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জীবননগর প্রেসক্লাবের আয়োজনে শহরের মুক্তমঞ্চের সামনে এই কর্মসূচি পালিত হয়। জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবুর সভাপতিত্বে মানববন্ধনে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সাংবাদিকদের অভিযোগ, হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্ত্রাসীদের দেখা গেছে এবং পুলিশ ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করেছে। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের বিচার করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিকরা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আব্দুল আজিজ, সাংবাদিক মাজেদুর রহমান লিটন, মুন্সী রায়হান, নারায়ণ ভৌমিক, হুমায়ুন কবির, মিঠুন মাহমুদ, আকিমুল ইসলাম, মুন্সী খোকন, মহিবুল ইসলাম মুকুল, জাহাঙ্গীর আলম, বশির উদ্দিন বিশ্বাস, মো. আ. করিম ও তুহিনুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সেক্রেটারি মাওলানা লুৎফর সরকার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সভাপতি মাওলানা আজিজুল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জীবননগর থানা শাখার সেক্রেটারি মো. আবু সাইদ প্রমুখ। উল্লেখ্য, নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর স্টাফ রিপোর্টার ছিলেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে। মানববন্ধন সঞ্চালনা করেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।

অপর দিকে, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে দর্শনা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টায় দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল। প্রতিবাদ সভায় বক্তব্য দেন দর্শনা প্রেসক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহসভাপতি কামরুজ্জামান যুদ্ধ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন। এছাড়া উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ফরহাদ হোসেন, সাংবাদিক হাসমত আলী, ওয়াসিম রয়েল, আব্দুল হান্নান, রিফাত হোসেন ও শ্রী কমল বাঁধন। অনুষ্ঠান পরিচালনা করেন দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)