মহেশপুরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ

আপলোড তারিখঃ 2025-08-08 ইং
মহেশপুরে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর ও কালীগঞ্জের সাংবাদিকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মহেশপুর অডিটরিয়াম মাঠে প্রেসক্লাব মহেশপুরের আয়োজনে এই ম্যাচে মুখোমুখি হয় প্রেসক্লাব মহেশপুর একাদশ ও কালীগঞ্জ গণমাধ্যম কর্মী একাদশ। খেলা শুরু থেকেই দুই দল আক্রমণ-প্রতি আক্রমণে উত্তেজনা ছড়ালেও মাঠে আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিক প্রেসক্লাব মহেশপুর। ৬০ মিনিটের খেলায় তারা ৫-০ গোলে প্রতিপক্ষ দল কালীগঞ্জ গণমাধ্যম একাদশকে পরাজিত করে।


খেলার রেফারির দায়িত্ব পালন করেন মো. ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাদিজা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক তরফদার বিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।


আয়োজকেরা জানান, এই প্রীতি ম্যাচ কেবল ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং দুই উপজেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব আরও দৃঢ় করার একটি উদ্যোগ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)