ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী টাউন ফুটবল মাঠে চলমান স্পর্ট ফুটবল টুর্নামেন্টে এক জমজমাট ম্যাচে অনলাইন কোডেস্ক একাদশ ৫-২ গোলের বড় ব্যবধানে হানুরবাড়াদী একাদশকে পরাজিত করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত এই খেলায় শুরু থেকেই দুই দল একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি আক্রমণে লিপ্ত হয়। প্রথমার্ধে দারুণ পারফর্ম করে অনলাইন কোডেস্ক একাদশ ৩-১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে হানুরবাড়াদী একাদশ প্রতিরোধ গড়ে তুললেও অনলাইন কোডেস্ক আরও দুটি গোল করে ব্যবধান বাড়ায়। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে অনলাইন কোডেস্ক একাদশ।
অনলাইন কোডেস্ক একাদশের পক্ষে খেলায় অংশগ্রহণ করে- পৃথিবী, জিনা, ইউনুস, সাইফুল, আলী, তুহিন, গোলকিপার সোহান, মাকসুদ, আরিফ, সিজান, বিপ্লব, রিয়াদ, শিহাব ও রিফাত। দলের পক্ষে গোল করে ইউনুস দুটি, পৃথিবী একটি, সিজান একটি ও তুহিন একটি। অনলাইন কোডেস্ক একাদশের অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান হোসেন খোকন ও নাজিম ইসলাম।
