চোরাই ছাগল বিক্রি করতে গিয়ে জনতার পিটুনি খেলেন দুই যুবক

আপলোড তারিখঃ 2025-08-08 ইং
চোরাই ছাগল বিক্রি করতে গিয়ে জনতার পিটুনি খেলেন দুই যুবক ছবির ক্যাপশন:

ঝিনাইদহ থেকে চুরি করা ছাগল বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক। গতকাল বৃহস্পতিবার সকাল ভোরে উপজেলার হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ঝিনাইদহ বিদ্যুৎ অফিসের পিছনে সাইফুল ইসলামের বাড়ি থেকে দুটি ছাগল চুরি হয়। পরে সকালে ওই ছাগল রিকশাযোগে শালিয়া গ্রামের শেখ পান্নু (৪২) নামে এক ছাগল ব্যবসায়ীর কাছে বিক্রি করতে গেলে স্থানীয় লোকদের সন্দেহ হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা এলোমেলো কথা বলে চুরির বিষয় নিজেরাই স্বীকার করে। পরে দুই চোর ও ক্রেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।


আটককৃত চোর ইয়াকুব হোসেন (৩৩) ঝিনাইদহ পাগলাকানাই বাড়িবাথান গ্রামের সোহরাবের ছেলে। অপর চোর সবুজ হোসেন (৩৬) চুটলিয়া গ্রামের গোলাপ বিশ্বাসের ছেলে। তাদের বিরুদ্ধে আগেও কয়েকটি চুরির অভিযোগ মামলা রয়েছে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলম হোসেন জানান, ‘ক্রেতা শেখ পান্নু আমাদের গ্রামের ঘরজামাই, সে ছাগলের ব্যবসা করেন। ভোরে দুই চোর তার কাছে ছাগল বিক্রি করতে আসলে গ্রামের মানুষ তিনজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।’


কাতলামারি পুলিশ ক্যাম্পের সদস্য এএসআই ইকবাল হোসেন জানান, ‘ঘটনার পরপরই আমরা উপস্থিত হই। এবং ছাগল চোর ক্রেতা-বিক্রেতা তিনজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)