গাংনীর ধলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আপলোড তারিখঃ 2025-08-08 ইং
গাংনীর ধলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ছবির ক্যাপশন:

‘শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল’ প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহেব আলী (সেণ্টু)।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন গাড়াবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান ও বিশিষ্ট রাজনীতিবিদ ফাসরুল ইসলাম। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল ওহাবের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য দেন বিদ্যালয়ের শিক্ষক হুসাইন আলী, মেজবাহুর রহমান, তৌহিদুল ইমলাম এবং অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন শরিফুল ইসলাম, আকলিমা খাতুন ও মুন্সী আবুল হোসেন।


সমাবেশ বক্তারা বলেন, একজন শিক্ষিত মা শুধু নিজ পরিবার নয়, পুরো সমাজের জন্যই আশির্বাদ। মা শিক্ষিত হলে একটি পরিবারে শিক্ষার আলো সহজেই পৌঁছে যায়। প্রতিটি ঘরই তখন হয়ে ওঠে একটি শিক্ষা কেন্দ্র।


এসময় অভিভাবকেরা তাদের মতামত তুলে ধরেন এবং সন্তানদের ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পাঠদানের কৌশল, নিয়মিত উপস্থিতির গুরুত্ব, এবং মানবিক মূল্যবোধ শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয়। এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকেরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)