অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ আটক ১২

জীবননগর ও মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার

আপলোড তারিখঃ 2025-08-08 ইং
অবৈধ অনুপ্রবেশের দায়ে শিশুসহ আটক ১২ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ৫৮ বিজিবি।


বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর চারটার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৭৪/২-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিমতলা গ্রামের মাঠের শ্রী নিমাই হালদারের কলা বাগানে হাবিলদার মো. মনির হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামিবিহীন ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। একই দিন সকাল সাড়ে ৫টার দিকে রাজাপুর বিওপির অধীনস্থ সীমান্ত পিলার-৭১/৯-এস হতে ১৫০ গজ অভ্যন্তরে রাজাপুর গ্রামের মো. ছেণ্টু মিয়ার পান বাগানের পাশ থেকে হাবিলদার মো. রাহুল বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


এর আগে গত বুধবার রাত মেদিনীপুর বিওপির অধীনস্থ সীমান্ত পিলার-৬৩/৩-এস হতে ২০০ গজ অভ্যন্তরে মেদিনীপুর গ্রামের বিলাল হোসেনের আমবাগানে অভিযান চালিয়ে হাবিলদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে আসামিবিহীন ৪৭৫ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যায় খোসালপুর বিওপির সীমান্ত পিলার-৬০/৭৪-আর হতে ৫০ গজ অভ্যন্তরে খোসালপুর গ্রামের মো. আজিজুল মোল্যার মেহগনি বাগানে নিয়মিত টহলের সময় হাবিলদার মো. নুরুজ্জামানের নেতৃত্বে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় এক বাংলাদেশি শিশুকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত শিশুকে ধুর জাস্টিস অ্যান্ড কেয়ার, যশোর শাখার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।


অপর দিকে, গতকাল দুপুরে বাঘাডাঙ্গা বিওপির সীমান্ত পিলার-৬০/৪১-আর হতে ৩০০ গজ অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের বটতলা মোড় থেকে হাবিলদার ফেরদৌস আলী মন্ডলের নেতৃত্বে নিয়মিত টহলের সময় মো. সোহান (পিতা-হাশেম আলী, গ্রাম-লক্ষণপুর, থানা-শার্শা, জেলা-যশোর) নামক একজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে আটক করা হয়। তাকে পরবর্তীতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।


অপর দিকে, অবৈধভাবে ভারতে বসবাসরত পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করে সীমান্তের শূন্য রেখায় পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি তাদের পরিচয় নিশ্চিত করে গ্রহণ করেছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।


জানা গেছে, গতকাল বেলা ১টার দিকে ভারতীয় ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ সুন্দর ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) পলিয়ানপুর বিওপি কমান্ডারকে অবহিত করেন যে, অবৈধভাবে ভারতে বসবাসরত ০৫ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বিএসএফ কর্তৃক আটক হয়েছেন। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু। বিএসএফ তাদের নাম, ঠিকানা এবং মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবির কাছে হস্তান্তর করে এবং তাদের ফেরত নিতে অনুরোধ জানায়।
পরবর্তীতে, বিজিবি কর্তৃক উক্ত ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাইয়ের পর, একই দিন বিকেল টায় সীমান্ত পিলার-৬০/৩১-আর সংলগ্ন শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের নিকট থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)