ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহাপুর গ্রামের কৃতী সন্তান ও শিল্পপ্রতিষ্ঠান আর্গন এনিমেল হেলথ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিকুর রহমান সাদিক।
বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া কলেজের অ্যাডহক কমিটির সভাপতি এস এম সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার মুক্তার আলী, কর্চাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাহিত্য বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম খান সোহাগ।
