৩ কোটি ৬০ লাখ টাকার ২১টি সোনার বার জব্দ

দর্শনা সীমান্তে সোনা পাচারের সময় বিজিবির অভিযান, চোরাকারবারি আটক

আপলোড তারিখঃ 2025-08-08 ইং
৩ কোটি ৬০ লাখ টাকার ২১টি সোনার বার জব্দ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পাচারের সময় প্রায় আড়াই কেজি ওজনের ২১টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় আবদিন মিয়া নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। আটক আবদিন মিয়া জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের আনার আলীর ছেলে। বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের পরিষষের পাশের খাদ থেকে সোনার বারসহ তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত দিয়ে সোনা পাচারের বিষয়টি জানতে পারেন। পরে তার নির্দেশনায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে¡ বিজিবির একটি আভিযানিক দল দর্শনা থানার ঈশ্বরচন্দ্রপুর সীমান্তে অবস্থান নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের থামতে সংকেত দেয় টহল দল।


এসময় একজন পালিয়ে গেলেও আবদিন মিয়া নামের অন্যজন মোটরসাইকেল থেকে নেমে পাশের পুকুরে লাফ দেয়। এবং একটি প্যাকেট পুকুরে ছুঁড়ে ফেলেন। বিজিবি সদস্যরা তাকে পুকুর থেকে আটক করেন ও ওই প্যাকেট উদ্ধার করেন। পরে তাঁর দেহ তল্লাশিতে স্কচটেপ মোড়ানো আরও একটি প্যাকেট উদ্ধার করা হয়।


উদ্ধার করা দুটি প্যাকেট খুলে মোট ২১টি সোনার বার পাওয়া যায়। জব্দকৃত সোনার ওজন ডিজিটাল স্কেলে মেপে ২ কেজি ৪৪৯ গ্রাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া তার কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ ২০২ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এ ঘটনায় বিজিবির নায়েক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করে আসামিকে হস্তান্তর করেছে। উদ্ধারকৃত সোনার বারসমূহ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)