ঝিনাইদহে স্কুলের অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের দ্বন্দ

জামায়াতের ৯ ও বিএনপির ৬ নেতাকর্মী আহত

আপলোড তারিখঃ 2025-08-07 ইং
ঝিনাইদহে স্কুলের অ্যাডহক কমিটি গঠন নিয়ে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের দ্বন্দ ছবির ক্যাপশন:

ঝিনাইদহ সদরে বিদ্যালয় পরিচালনার আহ্বায়ক কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে সদর উপজেলার ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ে তিন মাস আগে অ্যাডহক কমিটি গঠন করা হয়। সেই কমিটির সভাপতি হন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। এ নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে সভাপতি ও প্রধান শিক্ষক লোকজন নিয়ে স্কুলে এলে ক্রীড়া শিক্ষক হাসানুর রহমান সেখানে লোকজন নিয়ে হাজির হন এবং স্কুলে ঢুকতে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে জামায়াতের ৯ জন ও বিএনপির ৬ নেতাকর্মী আহত হন। 


বিএনপির আহতরা হলেন- কানুহরপুর গ্রামের ইমদাত মোল্লা, একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ।

জামায়াতের আহতরা হলেন- জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী। বিএনপি ও জামায়াত সমর্থিত আহতরা সবাই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে দুপুর ১২টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে দুই দলের আহত নেতাকর্মীরা আরেক দফায় মারামারিতে লিপ্ত হন। এ সময় সেবাগ্রহীতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়। হামলার বিষয়ে বিএনপি ও জামায়াত পরস্পরকে দোষারোপ করছে। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)