ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) ৩ দিন অভিযান চালিয়ে ৩০ লাখ ৭৭ হাজার ৭৩৫ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে। নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে গত ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত দর্শনা, বড়বলদিয়া, ফুলবাড়ী, বাজিতপুর এবং রুদ্রনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ছাড়াও চুয়াডাঙ্গা শহর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের মধ্যে উল্লেখযোগ্য হলো- ১.২৪০ কেজি ভারতীয় হেরোইন, ২১ বোতল ভারতীয় ফেনসিডিল, ২৮৮ পিস নেশাজাতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ৩ বোতল ভারতীয় মদ, ১১ পিস ভারতীয় শাড়ি, ২২৩৮ পিস বিভিন্ন প্রকার সিটি গোল্ডের আইটেম, ৫৮০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, পাতারবিড়ি, খাদ্যসামগ্রী ছাড়াও অন্যান্য চোরাচালান পণ্য।
বিজিবি জানায়, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকায় সক্রিয় মাদক ও অন্যান্য চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সম্ভাব্য পয়েন্টগুলোতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিজিবির এ ধরনের আভিযানিক সাফল্য শুধু বাহিনীর পেশাদারিত্বের প্রমাণ নয় বরং এটি সীমান্ত এলাকাকে অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখার রাষ্ট্রীয় প্রতিশ্রুতির বাস্তব রূপ। সীমান্তে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
