ছবির ক্যাপশন:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জীবননগর উপজেলার উথলীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল। গতকাল বুধবার বিকেলে উথলী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে উথলী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন হজরত, যুবদল নেতা আলম সরকার, ইউনিয়ন কৃষক দলের নেতা নাজমুল হোসেনসহ অন্যরা।
এসময় তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে বুধবার বিকেলে ছাত্রদলের উদ্যোগে আমরা উথলী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় চত্বরে বেশকিছু ফুল ও ফল গাছের চারা রোপণ করেছি। চারাগুলোকে নিয়মিত পরিচর্যা করার মাধ্যমে আমরা বড় করে তুলব। পর্যায়ক্রমে আমরা উথলী ইউনিয়নের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করব।
