দর্শনায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে জেলা কর্মকর্তা

শিক্ষা ও উন্নয়ন নিয়ে মতবিনিময়

আপলোড তারিখঃ 2025-08-07 ইং
দর্শনায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে জেলা কর্মকর্তা ছবির ক্যাপশন:

দর্শনা পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় তিনি দর্শনার করিমপুর এলাকায় অবস্থিত বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের, প্রধান শিক্ষক শিরিন আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও কর্মচারীরা।


পরিদর্শনের সময় আনোয়ারুল ইসলাম বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে কথা বলেন। তাদের স্বপ্ন, শিক্ষাজীবন ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে অভিভাবকদের সাথেও মতবিনিময় করেন তিনি। তিনি বলেন, ‘প্রতিটি শ্রেণিকক্ষে শিশুদের প্রাণবন্ত হাসি, আন্তরিক আচরণ এবং শিক্ষকদের নিষ্ঠা দেখে আমি সত্যিই মুগ্ধ। এই প্রতিষ্ঠানটি একটি মানবিক শিক্ষার বাতিঘর।’


বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও শিশুদের প্রতি শিক্ষক ও অভিভাবকদের দায়িত্বশীল মনোভাবের প্রশংসা করে তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠানটির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জেলা কর্মকর্তার এই আন্তরিকতা ও মানবিক অঙ্গীকার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)