ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়ার পীর হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ্ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও দলিল লেখক আহাদ আলী মন্ডল ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার ভোর চারটায় আন্দুলবাড়ীয়ার মন্ডলপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত প্যারালাইসিসসহ বিভিন্ন রোগে গুরুতর অসুস্থ হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার ভোর চারটায় আন্দুলবাড়ীয়ার মন্ডলপাড়ার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা, ১ ভাই, ১ বোন, নাতি-নাতকুড়িসহ অসংখ্য নিকট আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটায় আন্দুলবাড়ীয়ার পীর হযরত খাজা পারেশ সাহেবের রওজা কেন্দ্রীয় কবরস্থান ও ঈদগাহ্ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আন্দুলবাড়ীয়া মন্ডলপাড়া জামে মসজিদের ইমাম হযরত মাওলানা ওয়াহেদুজ্জামান আলম। জানাজায় শরিক হন উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল সদস্য, সুধী, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
