৭ অনুপ্রবেশকারী আটক, দুজনকে ফেরত

মহেশপুরে সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

আপলোড তারিখঃ 2025-08-06 ইং
৭ অনুপ্রবেশকারী আটক, দুজনকে ফেরত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অনুপ্রবেশের সময় বিএসএফ কর্তৃক আটক হওয়া এক নারী ও এক শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার এবং ৭ জন অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।


বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা একটার দিকে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ সুন্দর ক্যাম্প কমান্ডার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ পলিয়ানপুর বিওপি কমান্ডারকে জানান যে, এক নারী ও এক শিশু বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় আটক হয়েছে। বিএসএফ ওই বাংলাদেশিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য বিজিবিকে জানায় এবং তাদের ফেরত নিতে অনুরোধ করে। এরপর বিকেল ৫টার দিকে সীমান্ত পিলার-৬০/২৯-আর সংলগ্ন শূন্য রেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে হস্তান্তরকৃতদের মহেশপুর থানায় প্রক্রিয়াধীন রয়েছে।


এদিকে একই দিনে ভোর সাড়ে তিনটার দিকে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কবরস্থানের দক্ষিণ পার্শ্ব থেকে নায়েব সুবেদার মো. শরীফ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিবিহীন ৯৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। ভোর ৪টা ২০ মিনিটে রাজাপুর বিওপির আওতাধীন ছটাংগাপাড়া গ্রামের একটি আমবাগান থেকে হাবিলদার মো. আব্বাস আলী খন্দকারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।


এর আগে গত সোমবার রাত ১০টা ২০ মিনিটে গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ সেগুনবাগান এলাকা থেকে নায়েব সুবেদার সৈয়দ মফিজুর রহমানের নেতৃত্বে ৭৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। অপর দিকে, গতকাল মঙ্গলবার বেলা একটায় সামন্তা বিওপির আওতাধীন বাশবাড়িয়া গ্রামে নিয়মিত টহলের সময় ভারত অভিমুখে অবৈধভাবে যাত্রাকালে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এদের মধ্যে একজন পুরুষ (মো. আনোয়ার হোসেন, বয়স ৪৩), একজন নারী ও দুই শিশু রয়েছেন। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


এছাড়া গত সোমবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পলিয়ানপুর বিওপির রায়পুর মাঠ এলাকা থেকে হাবিলদার মো. ফরিদুজ্জামানের নেতৃত্বে টহলের সময় ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়, যারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। এদের মধ্যে রয়েছেন পবিত্র হিরা (বয়স ৬০), গ্রাম-নড়াইল, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ এবং আরও দুই নারী। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)