পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ

বড়বোয়ালিয়ায় জমি নিয়ে বিরোধে যুবককে হত্যাচেষ্টা

আপলোড তারিখঃ 2025-08-06 ইং
পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া কুঠিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিলন হোসেন (২৮) নামের এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে এই হামলার ঘটনা ঘটে। মিলন ঘুমন্ত অবস্থায় তার ঘরের পাশে শব্দ পেয়ে বাইরে বের হলে দুর্বৃত্তরা তাকে পিছন থেকে ধরে ফেলে এবং গলায় ধারালো ছুরি চালিয়ে পালিয়ে যায়।


গুমরানো শব্দ শুনে তার বাবা শফিকুল ইসলাম উঠে এসে দেখেন, মিলন রক্তাক্ত অবস্থায় উঠানে পড়ে আছে। প্রতিবেশীদের সহায়তায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।


পারিবারিক সূত্র জানায়, বড়বোয়ালিয়া গ্রামের শফিকুল ইসলাম ও একই গ্রামের রফিকুল ইসলামের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শফিকুল ইসলামের ধারণা, ঘরের যেই কক্ষে জমির দলিলপত্র ছিল, সেটি চুরির উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছে, আর মিলন বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন।


ঘটনার পর মিলনের পিতা শফিকুল ইসলাম আলমডাঙ্গা থানায় হত্যা চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন- বড় বোয়ালিয়া গ্রামের মৃত আকুব্বার মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৪৭), মৃত সিদ্দিকুর রহমানের ছেলে সণ্টু আলী (৩৫), রফিকুল ইসলামের ছেলে রাকিব হোসেন (২৬), মৃত সিদ্দিকুর রহমানের দুই ছেলে মিণ্টু আলী (৫৫) ও বল্টু আলী (৫২)।


এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে আহত মিলনের পরিবারের খোঁজখবর নিতে বড়বোয়ালিয়া যান চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। তিনি মিলনের পরিবারের প্রতি সহানুভূতি জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)