বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপলোড তারিখঃ 2025-08-06 ইং
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজ চত্বরে জানাজার আগে আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।


এসময় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, বীর মুক্তিযোদ্ধা এম. সবেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আবে ছদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খোশদেল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান ধুনা, বীর মুক্তিযোদ্ধা সৈয়ব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মহাম্মদ, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির শফিকুল আলম বকুল, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, প্রফেসর আক্তার হোসেন, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদা, ইকবাল হোসেন, ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।


জিএ শাখার সেক্রেটারি কামরুল হাসান সোহেলের পরিচালনায় জানাজায় ইমামতি করেন হাটবোয়ালিয়া জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হোসাইন। আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার গত সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাসভবনে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন গুনাগ্রহী রেখে গেছেন। 


আবুল কাশেম ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে সরাসরি যুদ্ধ করেছেন। বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জীবদ্দশায় রাজনৈতিক সামাজিক, সাহিত্যিক, উপস্থাপক, সাংস্কৃতিকসহ অসংখ্য সমাজ কল্যাণমূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)