কমিউনিটি পুলিশিং দিবস পালনে চুয়াডাঙ্গা জেলা কমিটির সভা

আপলোড তারিখঃ 2017-10-25 ইং
কমিউনিটি পুলিশিং দিবস পালনে চুয়াডাঙ্গা জেলা কমিটির সভা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আগামী ২৮ অক্টোবর কমিউনিটি পুলিশিং দিবস। এ উপলক্ষে ওই দিন চুয়াডাঙ্গা জেলা সদরসহ ৪টি থানা কমিটির উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুলিশের কৃতি সদস্য ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরুপ এ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হবে। গতকাল বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় পরিচিতি পর্বের পর পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম পুলিশ হেডকোয়াটারের নির্দেশনাসমূহ উপস্থাপন করেন। পৌর মেয়র পুলিশিং কমিটির সদস্য ওবায়দুর রহমান চৌধুরি জিপু, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম, সিনিয়র সহকারি পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. কলিমুল্লাহ, সহকারি পুলিশ সুপার আহসান হাবিব পিপিএম, ডিআইও (১) সলেমান হোসেন, জজ কোর্টের পিপি অ্যাড. সামসুজ্জোহা, জেলা আইনজীবী সমিতির অ্যাড. নূরুল ইসলাম, পুলিশিং কমিটির আহ্বায়ক সাবেক অধ্যক্ষ এসএম ই¯্রাফিল, সদস্য সচিব মনিরুজ্জামান, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সদর থানার ওসি তোজাম্মেল হক, আলমডাঙ্গা থানার ওসি আকরাম হোসেন, দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ, জীবননগর থানার ওসি এনামুল হক, গোয়েন্দা পুলিশের ওসি নাজমুল হুদা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা ছন্দা, ওয়েব প্রোগ্রাম অফিসার নুঝাত পারভিনসহ জেলা পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত থেকে কমিউনিটি পুলিশিং দিবসের কর্মসূচি সফলভাবে পালনে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)