ছবির ক্যাপশন:
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এ মামলায় তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
হত্যা মামলার আসামি জাহাঙ্গীরকে গতকাল বিকেলে গার্মেন্টস কর্মী মো. রুবেল (১৮) হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে আদাবর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানের সময় মোহাম্মদপুরের আদাবরে সরকার বিরোধী বিক্ষোভ দমনে জাহাঙ্গীর জড়িত ছিলেন বলে তদন্তে জানা গেছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে এই ঘটনায় কারা জড়িত ছিলেন, তা উদ্ঘাটন করা সম্ভব হবে।
মামলার অভিযোগে বলা হয়, সরকার পতনের দাবিতে গার্মেন্টস কর্মী রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা গত বছরের ৫ আগস্ট বেলা ১১টার দিকে আদাবর থানাধীন রিং রোড এলাকায় মিছিল বের করে। এসময় তাদের লক্ষ্য করে গুলি চালায় পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ ও মৎসজীবী লীগের নেতা-কর্মীরা। এতে গুলিবিদ্ধ রুবেলের দুদিন পর মৃত্যু হয়।
এ ঘটনায় গত বছরের ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীরসহ কয়েকজনকে।
