সুদের টাকা দিতে না পারায় বৃদ্ধের আত্মহত্যা

আপলোড তারিখঃ 2017-10-25 ইং
সুদের টাকা দিতে না পারায় বৃদ্ধের আত্মহত্যা ছবির ক্যাপশন:
দামুড়হুদা দলিয়ারপুরের ঋণগ্রস্থ অহিদ আলীকে পাওনাদারদের অপমান গোপালপুর প্রতিনিধি: দামুড়হুদার দলিয়ারপুর সুদের টাকা দিতে না পারায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বৃদ্ধ অহিদ আলী। গতকাল মঙ্গলবার তিনি জানালার গ্রিলের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। গতকাল বিকেল ৫ টার দিকে তার লাশ দাফন করা হয়েছে। অহিদ আলী (৬০) দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর মাঝপাড়ার মৃত বাদল বিশ্বাসের ছেলে। জানা যায়, অহিদ আলী পেশায় কৃষক ছিলেন। তার ছেলে সুমন আলীকে বিদেশে পাঠানোসহ বিভিন্ন কারনে গ্রামের বেশ কয়েকজনের কাছ থেকে চড়া সুদে কয়েক লাখ টাকা ঋণ নেন। পরে ওই টাকার সুদ বেড়ে ১৫/১৬ লাখ টাকায় পরিণত হয়। দলিয়ারপুর কবরস্থানের পাশে থাকা অহিদ আলীর জমি সম্প্রতি কবরস্থান কমিটির কাছে বিক্রয় করার কথা চলছিল। আর এ খবর পেয়ে সুদখোর পাওনাদাররা অহিদের বাড়িতে গিয়ে চড়াও হয় এবং তাকে মানসিকভাবে বিভিন্ন ধরনের চাপ দেয়। তাদের অপমানের কথা সহ্য করতে না পেরে লোক-লজ্জায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন। এ বিষয়ে দলিয়ারপুর গ্রামের মেম্বর আনারুল ইসলাম জানান, সুদের টাকা-পয়সার বিষয়টি সত্য। শুনেছি অহিদ আলী নিজ গ্রামের বেশ কয়েকজন পুরুষ ও মহিলার কাছ থেকে চড়া সুদে কয়েক লক্ষ টাকা নেন। যার সুদ বেড়ে প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকায় পরিনত হয়েছে। অহিদের স্ত্রী জানান, পাওনাদারদের কারণে রাতে অন্যের বাড়ীতে ঘুমাতেন তিনি। নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন জানান, দলিয়ারপুর দক্ষিণ পাড়ার বেশ কয়েকজন নারী ও পুরুষ মিলে চড়া হারে সুদের ব্যবসা করে। তারা আরো এই ধরনের সুদখোর ব্যক্তিদের কাছ থেকে টাকা নিয়ে সময় মত দিতে না পারলে তা দ্বিগুনে পরিনত হয়। তারা বলে, এ ধরনের সুদখোরদের কারনে ষাট বছর বয়সে এসেও আত্মহত্যা করলো অহিদ। তাই এই ধরনের ঘটনা আর যেন না ঘটে সে বিষয়ে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পদক্ষেপ নেয়। এ বিষয়ে দামুড়হুদা থানার এসআই মনির জানান, লাশের সুরতহাল রিপোর্ট করে মানবিক দিক বিবেচনা করে ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)