দামুড়হুদায় ছিনতাইয়ের ঘটনায় ভ্যানচালক পুলিশ হেফাজতে

আপলোড তারিখঃ 2025-08-05 ইং
দামুড়হুদায় ছিনতাইয়ের ঘটনায় ভ্যানচালক পুলিশ হেফাজতে ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে বিয়াই বাড়ি বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন গোপালগঞ্জের বিয়ান সাহিদা খাতুন। গত রোববার রাতে রাত সাড়ে  ৮টার দিকে পরানপুর মাঠে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনায় পাখিভ্যান চালক দর্শনা শ্যামপুর গ্রামের হাসেম আলীর ছেলে মহসিনকে (৪৮) থানা হেফাজতে নিয়েছে পুলিশ।


জানা যায়, গত রোববার রাতে গোপালগঞ্জের ওলিয়ারের স্ত্রী শাহিদা খাতুন ও তার মেয়ে রানী খাতুনকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে পরানপুর ও লোকনাথপুর মাঠের মাঝখানে এসে পৌঁছালে ছিনতাইকারীরা গাড়ি থামিয়ে তাদের কাছে থাকা নগদ ৫ হাজার ৭০০ টাকা ও এক জোড়া কানের দুল ছিনিয়ে নিয়ে নেয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমানসহ তার টিম ও দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন।


এলাকাবাসী জানায়, সন্ধ্যা হলেই দামুড়হুদা উপজেলার লোকনাথপুর থেকে পরানপুর যাওয়ার পথে পুলিশের বসার জায়গা থাকলেও প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের ভয়ে এলাকার মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। সন্ধ্যা হলেই এই রাস্তায় চলাচল করতে মানুষ ভয় পায়। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির সত্যতা নিশ্চিত করে বলেন, দর্শনার থেকে বাড়ি ফেরার পথে পরানপুর মাঠের মধ্যে ছিনতাই ঘটনা ঘটে। এই মর্মে পাখি ভ্যানচালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)