আলমডাঙ্গায় ১৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-08-05 ইং
আলমডাঙ্গায় ১৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা থানা-পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে গড়চাপড়া গ্রামের তোফাজ্জেল হক মোড়ে পাকা রাস্তার ওপর থেকে সোহাগ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক হলেন- উপজেলার জেহালা ইউনিয়নের গড়চাপড়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৩)।
থানা সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. মাসুদুর রহমানের নেতৃত্বে এসআই আলমগীর কবীর ও মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৫ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)