চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা আজ

আপলোড তারিখঃ 2025-08-05 ইং
চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, আজ মঙ্গলবার সকাল ৯টায় শহিদ শাহারিয়া শুভ ও শহীদ মাসুদ রানার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত হবে আলোচনা সভা।


শহিদ শাহারিয়া শুভর কবর চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামের মণ্ডলপাড়ায় অবস্থিত। এখানে ফুল দেবেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর উপজেলা নির্বাহী অফিসার এবং সদর থানার ওসি। অন্যদিকে, শহিদ মাসুদ রানার কবর আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে নুরানী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং কবরস্থানে অবস্থিত। এখানে ফুল অর্পণ করবেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার এবং আলমডাঙ্গা থানার ওসি। সরকারি দপ্তর, বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোও শহিদদের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করবে।


প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, সিভিল সার্জন ডা. হাদি জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)) এম সাইফুল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক দেলোয়ার হোসেন, সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাসুদ পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আসলাম হোসেন অর্ক, বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, গণঅধিকার পরিষদের সভাপতি হানিফ পালোয়ান, ইসলামী আন্দোলনের সভাপতি মো. হাসানুজ্জামান, এবি পার্টির সভাপতি আলমগীর হোসেন, জাসাস সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব, ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি মুস্তফা কামাল কাশেমী, ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)