সাড়ে ৫ লাখ টাকার মাদক ও পণ্য জব্দ

চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে ৬ বিজিবির পৃথক অভিযান

আপলোড তারিখঃ 2025-08-04 ইং
সাড়ে ৫ লাখ টাকার মাদক ও পণ্য জব্দ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সীমান্তে তিন দিনব্যাপী মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবি’র পরিচালিত এসকল অভিযানে ৫ লাখ ৬৬ হাজার ৩ শ টাকার বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।


চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দর্শনা, বারাদী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া এবং আনন্দবাস বিওপি এলাকায় গত ১ আগস্ট থেকে গতকাল রোববার ৩ আগস্ট পর্যন্ত নিয়মিত টহল ও বিশেষ গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় ফেনসিডিল ও মদ ছাড়াও বিভিন্ন ধরনের অবৈধ পণ্য জব্দ করা হয়।


বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, অভিযানে জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ২৫ বোতল ভারতীয় মদ, ৫৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৪৩টি ভারতীয় শাড়ি, ২৯২ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস, একটি ভারতীয় আইফোন, ৮০টি মোবাইল ফোনের ডিসপ্লে এবং আরও কিছু চোরাচালানপণ্য। এসব পণ্যের মোট বাজারমূল্য দাঁড়ায় ৫ লাখ ৬৬ হাজার ৩০০ টাকা।


বিজিবির দাবি, সীমান্তবর্তী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে সম্ভাব্য পয়েন্টগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সহকারী পরিচালক মো. হায়দার আলী বলেন, ‘বিজিবির এ ধরনের আভিযানিক সাফল্য শুধু বাহিনীর পেশাদারিত্ব নয়, বরং সীমান্ত এলাকাকে অবৈধ কর্মকাণ্ডমুক্ত রাখার জাতীয় প্রতিশ্রুতির বাস্তব উদাহরণ। আমাদের অভিযান চলমান থাকবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)